জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য পাঠানোর সময় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৩:৪৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টিকা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে টিকা সংক্রান্ত তথ্য পাঠানো সবশেষ দিন ছিল গতকাল সোমবার (১২ জুলাই)। তবে সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে এই সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হলো বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তথ্য ছক পূরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের স্ব স্ব কলেজের তথ্যছক পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম