শিক্ষাপ্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে হিসাব খোলার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ২১:৪৩আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:৪৩

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি নামে (হুবহু) সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।  ব্যাংক হিসাব খুলে আগামী ১০ আগস্টের মধ্যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দিতে বলা হয়েছে। গত ১৯ জুলাই সই করা নির্দেশনাটি শনিবার (২৪ জুলাই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডের অফিস আদেশে জানানো হয়, বোর্ডের প্রায় সকল আর্থিক লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। বোর্ডের বিভিন্ন ধরনের ফি সংগ্রহ বা প্রয়োজনে প্রতিষ্ঠানকে কোনও অর্থ প্রদান বা যেকোনও ধরনের লেনদেন সহজে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকা একান্ত জরুরি। এক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের আগেই হুবহু প্রতিষ্ঠানের ইংরেজি নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেসব প্রতিষ্ঠানের নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্টের নাম অবশ্যই ইংরেজিতে হতে হবে। বোর্ডের ওয়েবসাইটে কলেজের নাম যেভাবে ইংরেজিতে আছে হুবহু সেভাবেই অ্যাকাউন্টের নাম নির্ধারণ করতে হবে অন্যথায় অ্যাকাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না।  তবে অ্যাকাউন্ট করা থাকলে হুবহু কলেজের নামে ব্যাংকের মাধ্যমে সংশোধন করা যাবে।

এছাড়া বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন করার জন্য বোর্ড থেকে প্রদত্ত ইআইআইএন ভিত্তিক সিমে নগদ, বিকাশ, রকেট, ইউপে, শিওর ক্যাশ ইত্যাদি অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
 
যেসব প্রতিষ্ঠানের আগে থেকেই ইংরেজি নামে অ্যাকাউন্ট খোলা আছে সেসব প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে আগামী ১০ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য দিতে বলা হয় অফিস আদেশে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী