২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২২:০৬আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:০৬

ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলেও ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সোমবার (২৬ জুলাই)  রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে অ্যাসাইনমেন্ট কার্যক্রমও ওয়েবসাইটে প্রকাশ করা করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠানো ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে তৈরি করা অ্যসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের জন্য (প্রথম ও দ্বিতীয় সপ্তাহ) ২৩টি নৈর্বাচিক বিষয়ের অ্যাসাইনমেন্ট পাঠানো হলো।’ 

বিষয়গুলোর মধ্যে রয়েছে— পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যক্তিবিদ্যা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায়ে সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থা ও বিপণন, আরবি, ইসলামি শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত।

অ্যাসাইনমেন্ট ২০২১ সালের শিক্ষার্থীদের সরবরাহ ও তাদের কাছ থেকে গ্রহণ করার ক্ষেত্রে কোভিড-১৯ জনিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ অনুসরণ করতে বলা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না। সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ করা হবে নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা/মূল্যায়নের নম্বরের সঙ্গে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম