ঝরে পড়াদের শিক্ষায় ফিরিয়ে আনার আহ্বান বাউবি ভিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১১:২৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১:২৮

ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ জুলাই) রাতে মতবিনিময় সভায় উপাচার্য আঞ্চলিক পরিচালকদের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফেরানোর বিষয়ে উদ্যোগ নিতে বলেন।

মতবিনিময় সভায় বাউবি উপাচার্য বলেন, “জাতির পিতার  ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারকে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিতে হবে। এই লক্ষ্যে দক্ষ জনশক্তি সৃজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে শিক্ষা সুবিধা বিস্তরণ করে চলেছে।”

মতবিনিময়কালে উপাচার্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে শিক্ষায় ফেরাতে হবে। পিছিয়ে পড়া অঞ্চলের চাহিদার সঙ্গে মিল রেখে বাউবিতে নীড বেজ এডুকেশন, গণশিক্ষা, কর্মমুখী শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষা চালু করতে হবে।’

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম বক্তব্য রাখেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
‘জনপ্রিয়’ নয়, শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির
বুনিয়াদি প্রশিক্ষণের জন্য বাউবি ক্যাম্পাস পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল
বাউবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী