গণটিকা কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রাথমিকের শিক্ষকদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৪:১৯আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:২৭

আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে সহযোগিতা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশের সব প্রাথমিক শিক্ষকদের সরকারের এই কাজে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকরা যাতে সরকারের গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেন সে জন্য বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকদের সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, বর্তমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের ওই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম