টিভিতে শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান দেখার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৫:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৬:১৪

সংসদ বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীর আলোচনা অনুষ্ঠান আজ রবিবার (১৫ আগস্ট) এবং সোমবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দেখতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরে সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশটি রবিবার (১৫ আগস্ট) জারি করা হয়।

আদেশে জানানো হয়, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর বঙ্গবন্ধুর জীবনভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীর আলোচনা অনুষ্ঠান তৈরি করে। অনুষ্ঠানটি ১৫ ও ১৬ আগস্ট বিকাল ৫টায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবে। যথাসময়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

অনুষ্ঠানটি উপভোগ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল পরিচালক, প্রকল্প পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক, বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী