ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২০:৪৬আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৪৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু  প্রতিরোধে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (১৮ আগস্ট) সই করা নির্দেশনাটি বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রকাশ করা হয়। 

নির্দেশনায় বলা হয়, দেশে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে ডেঙ্গু রোগের প্রদুর্ভাব ঘটেছে। কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়গুলোতে এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। উপবৃত্তি ও অনলাইনে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে অবস্থান করতে হয়।

এমতাবস্থায় বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার নিমিত্তে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নির্দেশনা প্রতিপালনসহ প্রধান শিক্ষকরা যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

জরুরি নির্দেশনা

১) শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে যেসব জায়গায় স্বচ্ছ পানি জমার সম্ভাবনা থাকে, সেসব জায়গা চিহ্নিত করে এক দিন পরপর পরিষ্কার করতে হবে। পানি জমার সম্ভাব্য স্থান প্রতিষ্ঠানের ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, বাগান, নালা, পানির ট্যাপের আশপাশের এলাকা, পানির পাম্প, পানির বদনা, হাই-কমোড, আইসস্ক্রিম বক্স, প্লাস্টিক বক্স, ডাবের খোসা, নারিকেলের মালা ও টায়ার ইত্যাদি।

২) অব্যবহৃত পানির পাত্র, ধ্বংস অথবা উল্টে রাখতে হবে, যাতে পানি না জমে।

৩) হাই-কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ রাখতে হবে, লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্যকিছু দিয়ে মুখ বন্ধ রাখতে হবে।

৪) কোনও জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে, অথবা পানি নিষ্কাষণ করতে হবে।

৫) দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

৬) ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন/পরিষদের সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৭) ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে ডিএনসিসির মতবিনিময়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী