১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

পরীক্ষার সূচি

আগামী ১৪ নভেম্বর রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড়ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন একই সময়।

হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। ইসলামের ইতিহাস ও রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিলফুল কোরআন) গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর রবিবার।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট।

এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি (ওএমআর) শিট বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০টা ১৫ মিনিটে বহু নির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু।

প্রসঙ্গত, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে এবার একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। আবশ্যিক পরীক্ষা এ বছর হবে না। সূচিতে প্রকাশিত বিষয়গুলোর মধ্যে যার যে নৈর্বাচনিক বিষয় রয়েছে, সে সেই বিষয়ের পরীক্ষা দেবে। তবে একজনকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম