শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪ দফা জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

করোনা আক্রান্ত ও করোনার লক্ষণ পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরও চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।  

আদেশে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ১২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন, নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে। এছাড়াও মনিটরিং চেকলিস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হচ্ছে। করোনা সংক্রমণ রোধে আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

জরুরি পদক্ষেপ:

১) শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশের পর প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ-খবর নেবেন।

২. শিক্ষার্থীর পরিবারের কেউ করোনা আক্রান্ত বা করোনার লক্ষণ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে কিনা তার খোঁজ নেবেন।

৩) কোনও শিক্ষার্থী বা তার পরিবারের কারও করোনা বা করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন।

৪. প্রতিষ্ঠান প্রধান ওই শ্রেণিকক্ষের শিক্ষক এবং সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করবেন।

আদেশে বলা হয়, পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (সব অঞ্চল); উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সব অঞ্চল, সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত ও বাস্তবায়নে তত্ত্বাবধান করবেন। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ করা হয় নির্দেশনায়।

 

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের