কারিগরি শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৯:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:১৫

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার প্রসার ও এর জনপ্রিয়তা বাড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ অক্টোবর) জাহেদী ফাউন্ডেশন আয়োজিত যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর পক্ষে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’-এর ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অন্যান্য উদ্যোগের পাশাপাশি দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার হাতে-কলমে শেখা। এজন্য ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী দেশের বিত্তবানদের এ ধরনের জাতি গঠনমূলক মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ডা. দীপু মনি অনুষ্ঠানে বলেন, ‘এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশবান্ধব নকশা অনুযায়ী জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ছয়তলা ভবন নির্মাণ করবে, যেখানে ১২টি আধুনিক সুবিধা-সংবলিত ল্যাবরেটরি থাকবে। ছয় মাসের মধ্যে এটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম