শিক্ষার্থীদের বিনামূল্যে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি দেখানোর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৫৩

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি বিনামূল্যে সিনেবাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের দেখানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এই নির্দেশনা পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বুধবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। 

আদেশে জানানো হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার সঠিক ইতিহাস নতুন প্রজন্ম ও বিশ্ববাসীকে বিস্তৃতভাবে জানানো জন্য সিনেবাজ লিমিটেড নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি সিনেবাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে বিনামূল্যে দেখা যাবে। 

অফিস আদেশে আরও জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ‘আগস্ট ১৯৭৫' চলচ্চিত্রটি বিনামূল্যে সিনেবাজের ওয়েবসাইট www.cinebaz.com ও অ্যাপ https://cinebaz.com/download-android থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের দেখানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদফতরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হলো।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম