সবক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৯:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:৩৪

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজকে পূর্ণ নাম ব্যবহার করতে হবে। দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশ প্রকাশিত হয় বৃহস্পতিবার (১৯ অক্টোবর)।

পত্র ইস্যুর দিন থেকে আগামী একমাসের মধ্যে সাইনবোর্ড, প্যাড, ডাটাবেজ ইত্যাদিতে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করে তার প্রমাণসহ তথ্য  ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

অফিস আদেশে জানানো হয়- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুল-কলেজগুলো দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ না করে সংক্ষিপ্ত নাম বেছে নিচ্ছে। তাই সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

দেশের সব স্কুল-কলেজকে সবক্ষেত্রে পূর্ণ নাম ব্যবহারের নির্দেশনা দিতে ঢাকা শিক্ষা বোর্ডকে গত ২৮ সেপ্টেম্বর একটি চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সূত্রে জানা গেছে, দেশের সব বোর্ডকে তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী