জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে মাঠ পর্যায়ের কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৯:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:১৬

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে আগামী রবিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।  মঙ্গলবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর অনুষ্ঠানটি স্থগিত করে অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে আরও জানানো হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত রাখাসহ বিষয়টি ‘প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ এর জন্য নির্বাচিত শিশু শিল্পী, ব্যক্তি/প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

অফিস আদেশে বিভাগীয় সকল উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের