শুক্রবার বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৮:২৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৯:০১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২৬ নভেম্বর)। সারাদেশে একযোগে জেলা-উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)  ড. আ.ফ.ম. মেসবাহ উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ আগামী ২৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬৮ জন।

প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

এই পরীক্ষা শুধু শুক্র ও শনিবার ছুটির দিনে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘জনপ্রিয়’ নয়, শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির
বুনিয়াদি প্রশিক্ষণের জন্য বাউবি ক্যাম্পাস পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল
বাউবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি