মোনাশ কলেজের স্টাডি সেন্টার কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৪

আইন বহির্ভুতভাবে দেশে স্থাপিত মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে ইউজিসির দেওয়া অনুমোদন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদ।

এর আগে গত ৫ ডিসেম্বর মোনাশ কলেজের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী মনজুর নাহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও এডুকো বাংলাদেশ লিমিটেডের (এসটিএস গ্রুপ) প্রধান নির্বাহীকে রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে দেশের অভ্যন্তরে মোনাশ কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। রুল শুনানিকালে বিদেশি কলেজটির স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়।

গত ২১ নভেম্বর মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদ এ নোটিশ পাঠান। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এফএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম