পাসের হারে এগিয়ে ব্যবসায় শিক্ষা, জিপিএ-৫ বেশি বিজ্ঞানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪

২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাসের হার ৯৩ দশমিক ৫৮। এ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা পাসের হারে অন্যান্য বিভাগের চেয়ে এগিয়ে রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের পাসের হার ৯৩ দশমিক ৫১। তবে জিপিএ-৫ বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এসএসসি পরীক্ষা-২০২১’ এর ফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া দুই মন্ত্রণালয়ের তিন সচিব, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৫ লাখ ৫ হাজার ২৮৮ জন। বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ৪ লাখ ৮৫ হাজার ১৭৬ জন। পাসের হার ৯৬ দশমিক শূন্য ৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৬৯৭ জন।

মানবিকে মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ২১ হাজার ১২২ জন। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮৫৪ জন। পাসের হার ৯৩ দশমিক ২৪। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৬১৪ জন।

ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ছিল মোট ৩ লাখ ৬৫ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৪২ হাজার ১৮১ জন। পাসের হার ৯৩ দশমিক ৫১। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩১৪ জন।

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭৮ হাজার, ৯৮ জন। তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৩৭ হাজার ৭০৩ জন।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
সর্বশেষ খবর
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফার্নেস ওয়েলের দাম কমলো
ফার্নেস ওয়েলের দাম কমলো
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
চোখের অপারেশনের পর চিকিৎসকের পর্যবেক্ষণে ছাত্রশক্তি নেতা আলিফ
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
রাজধানীতে ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ