মাদ্রাসায় দৃশ্যমান স্থানে বাংলায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৬:২০আপডেট : ১৮ মে ২০২২, ১৭:০৬

দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভবনে দৃশ্যমান স্থানে নাম ও ঠিকানাসহ বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। বুধবার (১৮ মে) অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমীনের সই করা অফিস আদেশ জারি করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।    

অধিদফতরের অফিস আদেশে বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে স্থাপিত বেশিরভাগ মাদ্রাসার মূল ভবনে মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত কোনও সাইনবোর্ড স্থাপন করা হয় না। এছাড়া বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ডও স্থাপন করা হয় না। ফলে পরিদর্শনকালে কিংবা দাফতরিক প্রয়োজনে মাদ্রাসার সঠিক অবস্থান চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ে।’

অফিস আদেশে আরও বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের দিকনির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও বেশিরভাগ মাদ্রাসার ক্ষেত্রে তা দেখা যায় না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে। উপরন্তু, দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হলে মাদ্রাসার প্রচার ও পরিচিতির জন্য সহায়ক হয়।’

‘দেশের সব কামিল, ফাজিল, আলিম, দাখিল  ও এবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশপথে নাম- ঠিকানা সংবলিত সাইনবোর্ড এবং বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ বাংলায় মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ করা হলো।’

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মুরোদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
সর্বশেষ খবর
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা