ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৭:৩১আপডেট : ০১ জুলাই ২০২২, ১৭:৩১

গবেষণা ও উদ্ভাবনে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএসসি অডিটোরিয়ামে এবারের প্রতিপাদ্য ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনাসভার সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, এক্ষেত্রে সরকার, অ্যাকাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও অ্যালামনাইদের একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োগিক জ্ঞান বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর জন্য উপাচার্য শিল্প-মালিকদের প্রতি আহ্বান জানান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, শিক্ষক-গবেষক এবং শিল্পখাতের যৌথ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা হলে দেশ উপকৃত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতোমধ্যে একটি শিল্পখাত- অ্যাকাডেমিয়া সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে বাস্তবতার মূল্যায়ন করে করণীয় চিহ্নিত করা প্রয়োজন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০২তম বর্ষে ইন্ডাস্ট্রি- অ্যাকাডেমিয়া সহযোগিতার যে নতুন ধারণা সামনে নিয়ে এলো, এটি সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরণীয়  হবে। সমাজের কল্যাণেও কাজে লাগবে। কাজেই এ কাজে সরকারের সহযোগিতা থাকতে হবে।’

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ইন্ডাস্ট্রি- অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়লে মৌলিক প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে বেশি উন্মোচিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টিভিটি তখনই বাড়ে যখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির কো-অপারেশন ও কোলাবোরেশান বাড়ে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নোবেল পুরস্কার পেয়েছেন, তারা প্রত্যেকেই কোনও না কোনোভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির কো-অপারেশন ও কোলাবোরেশানের ফলে গবেষণার সাইটেশন বেড়ে যায়।

এসময় রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সিনেট সদস্য মো. সাদ্দাম হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) প্রমুখ।

/এফএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের