শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি না থাকার বিষয়টি গুজব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৬:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬:৪৭

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি) থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন— এমন গুজব ছড়ানোর পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এটাকে গুজব বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি থাকবে না, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

মন্ত্রণালয় আরও জানায়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন— এমন কোনও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

তবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আগেও তারা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ দায়িত্ব পালন করতেন। 

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের