বাউবি’র এইচএসসি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ২১:৩৭ আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:৩৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। বুধবার (১৭ আগস্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। ব্যবহারকি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর। ৮ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বর আঞ্চলিক কেন্দ্রে পাঠাতে হবে।

বিশেষ নির্দেশাবলি

১) করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২) এইচএসসি পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

৩) DeNovo রেজিস্ট্রেশন করা ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

৪) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৫) প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬) পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় অনুযায়ী চলবে। এসসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

৭) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনও ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

৮) পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। মূল আইডি কার্ড ছাড়া কোনও শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯) শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তা জেনে নিতে হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। কোনও কারণ দর্শানো ছাড়া বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বাউবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম
‘জনপ্রিয়’ নয়, শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির
বুনিয়াদি প্রশিক্ষণের জন্য বাউবি ক্যাম্পাস পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’