সরকারি মাধ্যমিকে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৬:৩৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৬:৩৩

২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১২ ডিসেম্বর)  ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলায়তনে ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। বিকাল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফল পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের   কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইন-ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রাণালয় ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া চাহিদা মোতাবেক ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়েছে। ওই প্রক্রিয়ায় সর্বমোট ৩ হাজার ৩৯২ প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি এবং দুই ৮৫২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ডিজিটাল লটারির এই প্রক্রিয়ায় ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।

দুইটি পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত ফল পাওয়া যাবে।

প্রথম পদ্ধতি:  যেকোনও টেলিটক মোবাইল নাম্বার থেকে GSA<space> RESULT <space> USERID এসএমএ করতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি ম্যাসেজে উত্তর পাওয়া যাবে।  

দ্বিতীয় পদ্ধতি: অনলাইনে ফল পেতে ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) ব্রাউজ করতে হবে।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম