শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালনের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

জাতীয় কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে মহান বিজয় দিবস পালনের নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস নির্দেশনাটি বুধবার (১৪ ডিসেম্বর) জারি করা হয়। 

অফিস আদেশে বলা হয়, মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো।

জাতীয় কর্মসূচির আলোকে দিবস পালন

মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন সব অফিস এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করবে।

জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  উল্লেখযোগ্য উক্তি/উদ্ধৃতি ও ছবি, জাতীয় স্মৃতিসৌধ, বীরশ্রেষ্ঠদের ছবি সংবলিত ড্রপডাউন ব্যানার প্রদর্শন করবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুত করা ব্যানারের ডিজাইন অনুসরণ করবে।

১৬ ডিসেম্বর দেশের সব জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন স্কুল, কলেজ, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে (সরকারি-বেসরকারি) ১৬ ডিসেম্বর (সুবিধাজনক সময়ে) ক্রীড়ানুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ (যেখানে সম্ভব), ফুটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলার মধ্যে যে খেলাটি সুবিধাজনক— এমন একটি খেলা আয়োজন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময়ে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে এবং বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন সব দফতর-সংস্থার সব কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সব সরকারি কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৯০ জন শিক্ষার্থীকে জাতীয়ভাবে পুরস্কার দেওয়া হবে।

শিক্ষার্থীরা নিচে উল্লিখিত যেকোনও একটি বিষয়ে ১০০ শব্দের মধ্যে তাদের অঙ্গীকার, কিংবা অভিজ্ঞতা লিখবে। প্রত্যেক গ্রুপের জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে যেকোনও একটি বিষয়ে একজন শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রত্যেক প্রতিষ্ঠান প্রতি গ্রুপের নির্বাচিত একটি সেরা লেখা আগামী ১০ জানুয়ারির মধ্যে ই-মেইলে (16 [email protected])-এ পাঠাবে। প্রতি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থীকে জাতীয়ভাবে পুরস্কার দেওয়া হবে।

‘ক’ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ১) সবুজ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিজয়, ২) কোভিডমুক্ত স্বাস্থ্য সুরক্ষা: আমাদের বিজয় এবং ৩) ডিজিটাল শিক্ষার আলোয় আমাদের বিজয়।

‘খ’ বিভাগ: নবম ও দশম শ্রেণির জন্য ১) বাল্য বিবাহমুক্ত স্বদেশ আমাদের বিজয়, ২) জেন্ডার সমতা আমাদের বিজয় এবং ৩) দুর্নীতি মুক্ত দেশ-আমাদের বিজয়।

‘গ’ বিভাগ: একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১) বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের বিজয়, ২) মাদক মুক্ত সমাজ আমাদের বিজয় এবং ৩) শিক্ষায় রূপান্তর-আমাদের বিজয়।

 

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ভাঙচুরের পর দেড় বছরেও সংস্কার হয়নি বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি
বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান মুক্তিযোদ্ধার, অনুষ্ঠান স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার-আলবদরের’ প্রতীকীতে জুতা নিক্ষেপ ছাত্রদলের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম