পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে সরকারি বিধিবিধান অনুসরণের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থ ব্যয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ইউজিসিতে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়। কমিশনের অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার ও শিক্ষা অডিট অধিদফতরের উপপরিচালক শাকিলা জামান বক্তব্য রাখেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম সরকারের এখন বড় মাথা ব্যথার কারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম রোধে এবং অডিট আপত্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে তিনি সংশ্লিষ্ট সকলকে আর্থিক বিষয়ে বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

সকল প্রকার সংকোচের ঊর্ধ্বে ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে আইনের যথাযথ ব্যাখ্যা তুলে ধরতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন চেয়ারম্যান। চেয়ারম্যান বলেন, ‘কোনও ব্যক্তি আর্থিক বিষয়ে ছাড় দিলে অপরাধের দায়ভার তাকে নিতে হবে।’

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তদারকির দায়িত্বে থাকায় ইউজিসিকেও এর দায় নিতে হচ্ছে। সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস থেকেও অপ্রিয় কথা শুনতে হচ্ছে। আর্থিক অনিয়ম রোধে ইউজিসি নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুনাম বজায় রাখা ও বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় অডিট সেলকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম রোধ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

আর্থিক সংকট মোকাবিলায় সম্পদের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে অধ্যাপক আবু তাহের বলেন, বৈশ্বিক সংকটের কারণে সর্বক্ষেত্রে সবাইকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে।

অনিয়মের পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয়ের অডিট সেলকে সম্পূর্ণ স্বাধীন ও কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে উপাচার্যদের অনুরোধ করেছেন ইউজিসি চেয়ারম্যান।

এছাড়াও হিসাবরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অডিট আপত্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেশাদার হিসাব বিভাগের লোকবল দিয়ে নিরীক্ষা কাজ পরিচালনার পরামর্শ দিয়েছে ইউজিসি। আইন মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন প্রদান, অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট বাস্তবায়ন, বিধি মোতাবেক আনুতোষিক প্রদান এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন চেয়ারম্যান।

ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের সিনিয়রর সহকারী পরিচালক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রধান এবং অডিট সেল বা অডিট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী