পরীক্ষায় অসদুপায় অবলম্বন, জবির ১৪ শিক্ষার্থীকে শাস্তি

জবি প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫

বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। অভিযুক্ত সব শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৬১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শাস্তির আওতায় আসা শিক্ষার্থীরা হলেন— হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের জান্নাতুল মাওয়া সাথী, একই বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. রফিকুল হাসান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের সানজিদা শারমিন, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের ইকবাল হোসেন শরীফ, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের মো. রনি মিয়া ও ২০২০-২১ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেহানা খাতুন, আকাশ মণ্ডল, মো. শাকিল খান, লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইমনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারজানা আক্তার মুক্তা, হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রেজওয়ান করিম সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার, আইন বিভাগের প্রফেশনাল কোর্সে ২০২২-২৩ সেশনে আশিকুল ইসলাম নাসিমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৪ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম