আবারও চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর আহমদ

চবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৯

আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার কে এম নুর আহমদকে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রেজিস্টারের দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে এম নুর আহমদ। ২০২০ সালের ৩০ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

এর আগে গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তার দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন তারা।

/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম