আমিরাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৬৭ জন

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
৩০ এপ্রিল ২০২৩, ১৩:০২আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২৩:১৪

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা অর্থাৎ ইউএই সময় সকাল ৮টায় পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এ পরীক্ষা শুরু হয়। এবার দুটি স্কুল থেকে মোট ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৩ জন এবং বাণিজ্য বিভাগে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) লুৎফুন নাহার এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান।

আমিরাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৬৭ জন

আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ আক্তার ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের অধ্যক্ষ হাবিবুল্লাহ সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি