শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বন্ধের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৩, ১৯:১৯আপডেট : ০৮ মে ২০২৩, ১৯:১৯

ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আপাতত না চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার (৮ মে) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ সংক্রান্ত নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। 

নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে— উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালককে।  

নির্দেশনায় বলা হয়, সারভারিক্স  ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র এটি নকল করছে, যা গত ১৬ মার্চ সিআইডি  জব্দ করেছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা মিরপুর দারুস সালাম থানা এলাকার এ.আর.খান ফাউন্ডেশনে এ ভ্যাকসিনটি  মেয়েদের দেওয়া হতো বলে আলামত পেয়েছেন। অফিস আদেশে আরও বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল ও কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়— স্কুল ও কলেজে বেসরকারি পর্যায়ে কোনও ধরনের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। এমতাবস্থায়, ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন ছাড়া এই কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে না করার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক