ইউজিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে যোগ দিলেন কাজী শহীদুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৫:৫৭আপডেট : ২৮ মে ২০২৩, ১৫:৫৭

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। রবিবার (২৮ মে) তিনি যোগ দেন। এসময় কমিশনের সদস্য, সচিব ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ইউজিসি চেয়ারম্যান পদে চার বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তিনি প্রথম মেয়াদে ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব নেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, চেয়ারম্যান হিসেবে গত চার বছর দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেগুলো বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। দ্বিতীয় মেয়াদে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং প্রস্তাবিত উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইউজিসি চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছে কমিশনের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কমিশনের সচিব, বিভাগীয় প্রধান, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম