এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৪:৫৩আপডেট : ০৮ জুন ২০২৩, ১৫:২৫

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জুন) আন্তশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করে।

সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচির জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/বহু নির্বাচনি পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং বহুনির্বাচনি পরীক্ষা বিরতিহীনভাবে চলবে।  

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম