১০ হাজার শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে বিশেষ অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ২০:২৯আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:২৯

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার। ২৪০টি স্কুল ও কলেজ এবং ৯ হাজার ৬০১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে এই অনুদানের অর্থ বিতরণ করা হবে।

রবিবার (২৫ জুন) সই করা এ সংক্রান্ত অফিস আদেশ মঙ্গলবার (২৭ জুন) প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়, মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৪০টি। এর মধ্যে রয়েছেন ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী, ষষ্ট থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ৩ হাজার ৫৯৮ জন, নবম ও দশম শ্রেণির ১ হাজার ৮১৮ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি পাবে এক লাখ টাকা করে। আর ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীর প্রত্যেকে পাবেন ৩০ হাজার টাকা করে। ষষ্ট থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রত্যেকে পাবেন ৮ হাজার টাকা, নবম ও দশ শ্রেণির শিক্ষার্থীরা প্রত্যেকে পাবেন ৯ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার করে টাকা।

বরাদ্দ করা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে পাঠানো হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়রে মাধ্যমে বিতরণ করা হবে।   

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের