সব বিশ্ববিদ্যালয়ে সফট স্কিল কোর্স চালুর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৯:৪৫

দেশের সব বিশ্ববিদ্যালয়ে সব বিষয়ের শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ, আইসিটি, অন্ট্রোপ্রেনারশিপ, সফট স্কিল, ভ্যালুজ অ্যান্ড এথিকস এমবেডেড হিসেবে ও এক্সট্রা কোর্স হিসেবে পাড়নোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলতায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ: এমপ্লয়েবলিটি গ্র্যাজুয়েটস ইন দ্য চেঞ্জিং গ্লোবাল কনটেক্স’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষার্থী যে বিষয়ে পড়ুক, সব শিক্ষার্থীকে ল্যাঙ্গুয়েজ, আইসিটি অন্ট্রোপ্রেনারশিপ, সফট স্কিলস, ভ্যালুজ অ্যান্ড এথিকস পড়তেই হবে। না পড়লে দক্ষ মানুষ পাবো না। আমরা যা-ই পড়াই, পাশাপাশি এগুলো পড়াতে হবে। এমবেডেড ও এক্সট্রা কোর্স হিসেবে পড়াতে হবে।

দীপু মনি বলেন, আমরা একমুখী শিক্ষার কথা বলেছিলাম, তা করতে পারিনি। সেটা ৫০ বছরের ইতিহাস। তবে সব শিক্ষার্থীকে যদি এভাবে পড়াতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারবো। বিশ্ববিদ্যালয়গুলোকে যেটা করতে হবে কী পড়াতে চাই, কেন পড়াতে চাই, তা নিয়ে ভাবতে হবে। পাঁচ বছর পর সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ১০০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল, এখনও তা-ই চলছে। আমাদের ফিজিক্যাল মাস্টারপ্ল্যান থাকতে হবে। মডিউলার এডুকেশনে যেতেই হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাজে যোগ দেওয়ার পর রিস্কিল করার জন্য চার বছরের ডিগ্রি করতে আসতে হবে কেন? একজন শিক্ষার্থী চার সপ্তাহের কোর্স করবে, ছয় মাসের কোর্স করবে, ডিপ্লোমা করবে। নতুন যেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে, তার সব কটিতে সে সুযোগ রাখছি। আগের যেসব বিশ্ববিদ্যালয়ে নেই, সেগুলোর প্রয়োজনে আইন পরিবর্তন করবো।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঢাকা ডিসিসিআই প্রেসিডেন্ট সামির সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান নাসরিন আফরোজ।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
সর্বশেষ খবর
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ