এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৯:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৯:৩৫

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে। রবিবার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় আগামী ১৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে বাড়িয়ে ২৫ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে ফরম পূরণ গত ৯ জুলাই শুরু হয়ে রবিবার (১৬ জুলাই) পর্যন্ত নির্ধারিত ছিল। আর বিলম্ব ফি-সহ ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময় ছিল।

চলতি বছরের ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম