হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ হলেন অধ্যাপক সোনিয়া নিশাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১৮:৩০ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮:৩০

জার্মানির বিখ্যাত হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ) নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনারারি অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন।

বিশ্ববিদ্যালয়টির দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে (এসএআই) চলতি উইন্টার সেমিস্টারে (অক্টোবর ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত) তিনি বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে পাঠদান করবেন।

সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ‘বাংলাদেশ চেয়ার’ এর জন্য গঠিত কমিটির এক সভায় তাকে নির্বাচিত করা হয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির মডার্ন ইনডোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হান্স হার্ডার, এসএআইর’ নির্বাহী সচিব ড. মার্টিন গিজেলম্যান, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক উইলিয়াম স্যাক্স, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাজী মোহাম্মদ জাবেদ ইকবালসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অধ্যাপক আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপের মাধ্যমে ড. সোনিয়া নিশাত আমিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব, কর্ম ও আদর্শকে বহির্বিশ্বের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সামনে উপস্থাপন করবেন। পাশিপাশি তিনি বাংলাদেশের সংস্কৃতি, বর্তমান আর্থসামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরবেন।’

অধ্যাপক আলমগীর জানান, আগামী বছর থেকে এপ্রিল মাসের শুরুতেই ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত করা হবে। ফেলোশিপের আওতায় প্রফেসর সোনিয়া নিশাত আমিন এসএআইর’ বিভাগীয় সভা, সেমিনার ও কনফারেন্সে অংশ নেবেন। একইসঙ্গে তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

ইউজিসি জানায়, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে ‘বাংলাদেশ চেয়ার’ এর জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপকদের কাছ থেকে এ বিষয়ে আবেদন গ্রহণের উদ্দেশ্যে ইউজিসি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিষয়ে মোট ১৬টি আবেদন জমা পড়ে। এসএআই  কর্তৃপক্ষ আবেদনগুলো যাচাই-বাছাই করে চার জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। বিস্তারিত আলোচনা শেষে ‘বাংলাদেশ চেয়ার’ এর জন্য গঠিত কমিটি সর্ব সম্মতিক্রমে অধ্যাপক সোনিয়া নিশাত আমিনকে নির্বাচিত করে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ চেয়ার’ স্থাপন করা হয়। চালু হওয়ার প্রথম দুই বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এ ফেলোশিপের আওতায় যোগ দেন। ২০০২ সালের পর  কোনও শিক্ষক এ ফেলোশিপের আওতায় যোগদান করেননি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে সরকার পুনরায় ‘বাংলাদেশ চেয়ার’ চালুর উদ্যোগ গ্রহণ করে। ২০২১ সালে ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন- অর রশীদ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি