স্থগিত আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৬:৩৪

স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

এর আগে গত ১১ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছিল। ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে এ তিন বোর্ডের পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এতে এই সময়ের সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার প্রয়োজন দেখা দেয়। 

তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত ১৭ আগস্ট থেকে যথা নিয়মেই অনুষ্ঠিত হবে।

রবিবার (১৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচিতে জানানো হয়, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ)-২০৫ ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুাব্বিদ মাহির বিভাগ)- ২২৩ বিষয়ের পরীক্ষা ৩ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলা প্রথমপত্র-২৩৬ বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবর ও বাংলা দ্বিতীয়পত্র-২৩৭ পরীক্ষা ৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম