ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মে ২০২৪, ২২:৫৮আপডেট : ১৫ মে ২০২৪, ২২:৫৮

গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রাম ও সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- শিপন মিয়া (১৮) ও ফুল মিয়া (৩৫)। এর মধ্যে শিপন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোখলেছ মিয়ার ছেলে ও ফুল মিয়া সদর উপজেলার  রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামের জোবায়ের আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম জানান, শিপন মিয়া হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে মাঠে কাজ করা অবস্থায় শিপন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অপরদিকে, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান কৃষক ফুল মিয়া। দুপুরে আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মাসুদ রানা বলেন, বজ্রাঘাতে ফুল মিয়া নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। হাসপাতাল থেকে লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের