গবেষণা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি উৎপাদনে বিডিইউ ও ওয়ালটনের স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং ওয়ালটনের মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যৌথ গবেষণা এবং ইনোভেশন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম, ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট প্রোগ্রাম, ল্যাব ডেভেলপমেন্ট, উন্নত প্রযুক্তি উৎপাদন নিশ্চিতকরণ, ইন্ডাস্ট্রি-নির্ভর সমস্যার সমাধানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) এবং ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠনটির এডিশনাল মার্কেটিং ডিরেক্টর মো. লিয়াকত আলী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৈহিদুল রহমান রাদ, ওয়ালটনের এডিশনাল মার্কেটিং ডিরেক্টর মো. লিয়াকত আলী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) বক্তব্য রাখেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ওয়ালটানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মো. তানজিমুল কহ তন্ময়, হেড অব করপোরেট সেলস এ, কে, এম তৈফিক ইমাম হোসেন, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ফুয়াদ রহমান ফয়সাল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদুর রহমান জিতু, বিডিইউ এর আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ এবং শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান। সই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এর আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তৌকির আহম্মেদ।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের