দুই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মাউশিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ এস এম জসিম উদ্দিন ও মো. আবদুস ছালামের বিরুদ্ধে প্রতারণা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে।

মাউশির মহাপরিচালক বরাবর ভুক্তভোগীদের দেওয়া অভিযোগে জানা যায়, দুই শিক্ষকের মধ্যে এ এস এম জসিম উদ্দিন অবসরোত্তর ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। মো. আবদুস ছালাম এখনও মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে কর্মরত আছেন। এ ছাড়া এ দুই শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে সমবায় অধিদফতর থেকে তদন্ত চলছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে জানা গেছে, মিরপুরের শাহ স্মৃতি মার্কেটের আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নেতা এই দুই শিক্ষক আবাসন প্রকল্পের নামে শিক্ষকতার আড়ালে বিভিন্নজনের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে পরে নিজেদের নামে জমি কেনেন। ২০২১ সালের ১৮ জুলাই জনৈক আব্দুর রাজ্জাক খান নামের এক ব্যক্তির কাছে দুটি দলিলে ৬৭ শতাংশ জমি বিক্রি করে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেন এই দুই শিক্ষক। তাদের এ চক্রের সঙ্গে জাহাঙ্গীর আলম পাঠান ও রেজাউল করিম রেজাসহ আরও কয়েক জন রয়েছেন। এ ছাড়া সমিতির বাকি জমির দখলও আবদুর রাজ্জাক খানকে বুঝিয়ে দিয়ে একটি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চালান তারা।

আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে গত ফেব্রুয়ারিতে সমবায় অধিদফতরকে নির্দেশনা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠি পাওয়ার পর সমবায় অধিদফতর থেকে ঢাকা জেলা অডিটর মঞ্জুরুল কবীরকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। খুব শিগগির তিনি দুদকে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক এ এস এম জসিম উদ্দিন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন।

/এসএমএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী