কৃষি শিক্ষা পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র: মাদ্রাসার বেতন বন্ধে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১

২০২৩ সালের দাখিল পরীক্ষায় কৃষি শিক্ষা পরীক্ষার দিন বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা। অবহেলার কারণে এমন ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

মে মাসের এই ঘটনার পর রবিবার (১৭ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতর ‘পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার’ অভিযোগে বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ সব শিক্ষক-ককর্তাদের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।   

কারণ দর্শানো নোটিশে বলা হয়, বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০২৩ সালের ১৭ মে দাখিল পরীক্ষার্থীদের 'কৃষি শিক্ষা' বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের স্থলে হল কর্তৃপক্ষ তাদের 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ের প্রশ্নপত্র বিতরণ করে, এই মর্মে একটি অভিযোগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠানো হয়। আপনাদের এহেন কর্মকাণ্ড 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (গ) অনুচ্ছেদের পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, মাদ্রাসা কর্তৃপক্ষের পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে ক্ষতি সাধিত হয়েছে তার জন্য মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত/স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মহাপরিচালক বরাবর জবাব দিতে হবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান