শনিবার মীনা দিবস পালন করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১

আগামী ২৪ সেপ্টেম্বর মীনা দিবস। ইউনিসেফ ঘোষিত প্রতিবছরের এই দিন মীনা দিবস পালন করে থাকে সরকার। তবে চলতি বছর এক দিন এগিয়ে এনে শনিবার (২৩ সেপ্টেম্বর) মীনা দিবস পালন করা হচ্ছে বাংলাদেশে।

আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় শ্রেণি কার্যক্রম ও দাফতরিক কাজের বিঘ্ন না ঘটার সুবিধার্থে ২৩ সেপ্টেম্বর মীনা দিবস-২০২৩ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ’ এবং এর স্লোগান হলো ‘স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা’।

প্রাথমিক শিক্ষা অধিদফদর দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রাজধানীর মিরপুরে ঢাকা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সকাল ১০টায় মূল অনুষ্ঠান শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গল্প বলার আসর, বিশেষ ব্যক্তিত্ব কর্তৃক শিশুদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য, পাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, মীনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক। ১৯৯৩ সালে প্রথম এটি টেলিভিশনে প্রচারিত হয়। কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র ‘মীনা’ বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় চরিত্র। বাংলাসহ ২৯টি ভাষায় মীনা তৈরি হয়েছে।

উচ্ছল, উদ্দীপনা ও উৎসাহের প্রতীক হচ্ছে মীনা। প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি, সাহস ও প্রেরণার নাম। সব বাধাবিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলার নাম মীনা।

১৯৯৮ সাল থেকে প্রতিবছরের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইস্ট-এশিয়ার দেশগুলোয় ‘মীনা দিবস’ পালন করা হয়।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত
ভালোবাসার নানা রঙে আজ ‘ফিল দ্য লাভ ডে’
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ