অধিভুক্ত সব কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৭

অধিভুক্ত বেসরকারি কলেজগুলোয় কর্মরত এমপিওভুক্ত ও নন-এমপিও সব শিক্ষকের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৮ অক্টোবরের মধ্যে ডিগ্রি, অনার্স বা মাস্টার্স কলেজের শিক্ষকদের আলাদা করে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষকদের নির্ধারিত ছকে তালিকা চাওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ডিগ্রি, অনার্স বা মাস্টার্স কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বর্তমানে পাঠদানরত এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা সংযুক্ত ছক মোতাবেক আগামী ৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পাঠাতে অনুরোধ করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজের অধ্যক্ষদের দৃষ্টি আকর্ষণ করে অফিস আদেশে আরও বলা হয়, বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে সরাসরি পাঠদানের সঙ্গে সংযুক্ত না শিক্ষকের নাম কোনভাবেই পাঠানো যাবে না। যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত নিয়মিত শিক্ষকদের তালিকা পাঠাতে হবে। তালিকায় যেন কোনও অসত্য তথ্য পাঠানো না হয়।

এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিংক http://www.nubd.info/college/login.php

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর ডিগ্রি স্তরের শিক্ষকরা এমপিওভুক্ত হলেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা নন-এমপিও। দীর্ঘদিন থেকে এসব শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী