জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বেড়েছে, ক্লাস শুরু ২৬ মে

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৩আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের আবেদনের সময় সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তিচ্ছুদের আবেদন করতে হবে অনলাইনে। ২৬ মে থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা। আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৬ মে থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

/এএম/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের