২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৩৮

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম অনলাইনে পূরণ ও প্রয়োজনীয় ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ২৯ অক্টোবর দেওয়া হবে। ওই সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ২৬ অক্টোবর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে হবে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর। বিলম্ব ফিসহ ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বরের মধ্যে।

এসএসসির ফরম পূরণের বিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষার্থীর জন্য ফরম পূরণে লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।

ব্যবসায় শিক্ষার প্রত্যেক পরীক্ষার্থীর জন্য লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

মানবিক বিভাগের জন্য পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনও পরীক্ষার্থীর কাছ থেকে নবম ও  দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান