চলতি মাসেই কারিগরি শাখার শিক্ষকদের এমপিও দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৫:০৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:০৭

জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিও দেওয়ার দাবি জানিয়েছেন কারিগরি শিক্ষক ফেডারেশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এনটিআরসির মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ পায় প্রায় ২ হাজার শিক্ষক। যোগ দেওয়ার ৪ মাস পার হলেও কারিগরি অধিদফতর এখন পর্যন্ত মাত্র ৮৫ জনকে এমপিও দিয়েছে। ফলে প্রায় ২ হাজার শিক্ষক পরিবার-পরিজন নিয়ে ৪ মাস বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। আমরা চাই যেন, দ্রুত এসব শিক্ষকদের এমপিও এবং যোগদান থেকে বেতনের ব্যবস্থা করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম বলেন, এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রায় ২ হাজার শিক্ষক নিয়োগ পায়। তারা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চাকরিতে যোগ দিয়েছেন।

তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পালন করে আসছেন। অথচ ২ হাজার শিক্ষকের মধ্যে মাত্র ৮৫ জনকে ডিসেম্বর মাসে এমপিও দেওয়া হয়েছে। যারা জানুয়ারি মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন হাতে পাবেন। যদিও তাদের যোগদানের পর থেকে বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন দেওয়া হবে কিনা সেটারও নিশ্চয়তা নেই।

তিনি বলেন, কারিগরি শিক্ষক ফেডারেশন এরমধ্যে দুবার কারিগরি শিক্ষা অধিদফতরের মহা-পরিচালককে স্মারকলিপি দিয়েছে। কিন্তু বেতনের কোনও অগ্রগতি হয়নি। গত ৪ মাস ধরে প্রায় ২ হাজার শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঋণগ্রস্ত এসব শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন। স্বাভাবিকভাবে তারা পাঠদানও করতে পারছে না। বিপরীতে একই প্যানেল থেকে একই যোগ্যতা নিয়ে জেনারেল ও মাদ্রাসা শাখার শিক্ষকরা যোগদানের পর থেকেই বেতন পাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয় বার স্বাধীন হওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও বিনা বেতনে কাজ করানো অসাংবিধানিক এবং বেআইনি। একইসঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনও।

এসময় কারিগরি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। তারা বলছেন, জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিও দিতে হবে এবং যোগদানের তারিখ থেকে বেতন দিতে হবে, যাদের এমপিও হয়ে গেছে তাদের বকেয়া দিতে হবে।

এসময় মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলাইমান কবিরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ