‘নতুন শিক্ষাক্রম নিয়ে বিশেষজ্ঞ কেউ সমালোচনা করছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস বলেন, নতুন কারিকুলাম নিয়ে বিরোধিতা শুরু থেকেই হয়েছিল। কিন্তু বিরোধিতার ধরন পাল্টেছে নির্বাচনকে ঘিরে। এখন যদি সোশ্যাল মিডিয়ায় দেখি ডিম ভাজা থেকে শুরু নানা কিছু আলোচনা করা হচ্ছে। কিন্তু কারিকুলামের ভেতরের বিষয় নিয়ে কোনও বিশেষজ্ঞ আলোচনা করছেন, এমন দেখছি না।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন বৈঠকিতে ‘শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

এস এম আব্বাস বলেন, সমালোচনা জরুরি, কিন্তু যথাযথ সমালোচনা আমি একেবারেই দেখেছি না। ফলে যা হচ্ছে তা একধরনের অপ্রচার ও গুজব। যা আমাদের কারিকুলামে নেই, তা বানিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। নতুন যে রূপান্তর হচ্ছে আমাদের শিক্ষায়, তারা তা বাদ দিয়ে পুরানোতেই ফিরে যেতে চাইছে।

তিনি আরও বলেন, এখন যারা নতুন কারিকুলামের সমালোচনা করতো, এই মানুষগুলো এর আগেও সমালোচনা করেছে যে  শিশুদের ওপর জিপিএ-৫ এর ভার চাপিয়ে দেওয়া হয়েছে; শিক্ষার্থীরা শুধু ফলাফলের পেছনে দৌড়াচ্ছে; সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছে, কোচিং ও নোটগাইডে কিছু শিখতে পারছে না।

নতুন শিক্ষাক্রমের বিষয় তুলে ধরে তিনি বলেন, রূপান্তরিত এই শিক্ষাক্রমে যে বিষয়টি ঘটবে। জিপিএ-৫ নিয়ে অভিভাবকরা সন্তানদের চাপ দেবে না। অর্থাৎ পরীক্ষা থাকবে, পরীক্ষার ভীতি থাকবে না। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে যাবে। ফলে বাসায় হোমওয়ার্ক কম থাকবে। আমার মনে হয় সমালোচকদের কেউ পূর্ণাঙ্গ কারিকুলাম পড়েনি।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে ছিলেন কারিক্যুলাম বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান, ইউল্যাব সিইটিএল পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন:

‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ বৈঠকি শুরু

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
পদার্থবিজ্ঞানের প্রশ্নে অসঙ্গতি, চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি