৯ বছরে স্কুল-কলেজে উপবৃত্তির ৭২২ কোটি টাকা বিতরণ

এস এম আববাস
০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপবৃত্তি সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে ২০০৯-১০ থেকে ২০১৯-২০ অর্থবছরে ৩ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৬১১ জন শিক্ষার্থীকে ৭ হাজার ২২ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৬০ টাকা উপবৃত্তিসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত ৯ বছরে সরকারের এই ব্যয় শিক্ষার্থী ঝরে পড়া রোধে ব্যাপক ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর অংশগ্রহণও (এনরোলমেন্ট) নিশ্চিত হয়েছে। সার্বিকভাবে এর প্রভাব পড়েছে শিক্ষারগুণগত মানেও।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক  বৃত্তির বিষয়টি শিক্ষার্থী ঝরে পড়া রোধে সহায়ক হয়েছে উল্লেখ করে বলেন, ঝরে না পড়ায় অনেক শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়া নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের এই অর্থ ব্যয় কোয়ালিটি এডুকেশনেও ভূমিকা রাখছে। উপবৃত্তি ছাড়াও মেধাবৃত্তি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেওয়া বৃত্তি সামগ্রিকভাবে মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার মানোন্নয়নে কী ভূমিকা রাখছে জানতে চাইলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক বলেন, এসব জানতে চাইলে অফিসে আসতে হবে। বিষয়টি তো ইতিবাচক— তাহলে বক্তব্য দিলে সমস্যা কী জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র মাধ্যমে ২০১৯-২০ অর্থবছর থেকে মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থী এবং ২০২০-২১ অর্থবছর থেকে মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ভিত্তিতে ছয় মাস অন্তর অন্তর উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করা হয়।

এছাড়াও সুবিধাভোগী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের (এককালীন) পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বই ক্রয় বাবদ (এককালীন) আর্থিক সহায়তা দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপবৃত্তি সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে ২০০৯-১০ থেকে ২০১৯-২০ অর্থবছরে ৩ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৬১১ জন শিক্ষার্থীকে ৭ হাজার ২২ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৬০ টাকা উপবৃত্তিসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তাছাড়া ইলেকট্রনিক পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম ২০১৫-১৬ অর্থ বছর হতে চালু করা হয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
স্থায়ী টিসিতে শিক্ষার্থীর কী ক্ষতি হতে পারে
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা