উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোর প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ২১:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২১:৪৭

ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য  সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষামন্ত্রী তাকে এ প্রস্তাব দেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে সহযোহিতা করার কথাও জানান মন্ত্রী।

সৌজন্য সাক্ষাতের সময় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। শিক্ষাক্ষেত্রে  বাংলাদেশকে সহযোগিতা করতে ফ্রান্স সরকারের আগ্রহের কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।

মাধ্যমিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা চালু করতে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বদানকারী অন্যতম একটি দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও সদস্য। ফ্রান্স সরকার ঐতিহাসিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। বিদ্যালয় পর্যায়ে ফ্রান্সের গণিত শিক্ষা অনেক উন্নত। ফ্রান্সের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি উন্নতমানের, সারা বিশ্বে সুপরিচিত। ফ্রান্সের এভিয়েশন এবং মেরিটাইম ইউনিভার্সিটি সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। তাছাড়া আফ্রিকান-আরব দেশগুলোতে ফরাসি ভাষা প্রচলিত আছে, নর্থ কান্ট্রিগুলোতেও পর্যটন শিল্পের জন্য ফরাসি ভাষা জানা জনবলের চাহিদা আছে। আমরা যদি আমাদের শিক্ষার্থীদের ফরাসি ভাষা শিক্ষা দিতে পারি, তাহলে কর্মসংস্থানের  সুযোগ সৃষ্টি হবে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি