স্কুলে পাঠানো হলো শিখনকালীন মূল্যায়নের নতুন নির্দেশিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:১৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ব্যবহার করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ লক্ষ্যে পারদর্শিতার নির্দেশকগুলো (পিআই) পরিমার্জন করে নতুন করে মূল্যায়ন নির্দেশিকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য আগের পারদর্শিতার নির্দেশকগুলোর (পিআই) পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হয়েছে। এছাড়া অষ্টম ও নবম শ্রেণির জন্য পিআই প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির প্রস্তুত করা বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে অধিদফতর।

বিদ্যালয়ে পাঠানো বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়ন কীভাবে করা হবে, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

/এসএমএ/আরআইজে/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম