নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমন্বয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭

নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমন্বয় কমিটি গঠন করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে।  

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান।

এর আগে, দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন সংক্রান্ত সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। সভায় সভাপত্বি করেন শিক্ষামন্ত্রী। 

বৈঠকের পর মন্ত্রী তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি কমিটি করে দিচ্ছি। এটা হলো মূল্যায়ন ও কারিকুলাম বাস্তবায়ন নিয়ে সমন্বয় কমিটি। মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও এনসিটিবি এবং শিক্ষা অধিদফতরগুলোর প্রতিনিধি নিয়ে সমন্বয় কমিটি হবে।’

মন্ত্রণালয় জানায়, কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে ধারণা অস্পষ্ট। এ কারণে সমন্বয় কমিটি বিষয়গুলো পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে সুপারিশ করবে এই কমিটি।

সভায় আরও ছিলেন– মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা, ঢাকা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম