'স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেকে পাস হবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ০৪:১৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৪:২৯

'স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেক উঠবে বলে বলে আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

সোমবার (৪ মার্চ) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কোয়ালিটি এডুকেশন এনশিউরিং টিচার্স এনগেজমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী।

রুমানা আলী বলেন, আগামী একনেক (জাতীয় অর্থনৈতিকগ পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে 'স্কুল মিল প্রকল্প' পাস হবে। ঝরে পড়া রোধ, এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে এ প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাড়ানোর বিষয়টি আলোচনা করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, লার্নিং লস ও লার্নিং ঘাটতি পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল সময়োপযোগী করা হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শফিউল আজম প্রমুখ বক্তৃতা করেন।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
৫০ হাজার কোটি টাকার প্রকল্পে কতটা বদলাবে বাংলাদেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম