‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ১৭:৪৩আপডেট : ৩০ মে ২০২৪, ১৭:৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, সফলতা অর্জনের সংক্ষিপ্ত কোনও পথ নেই, তাই অদক্ষ শিক্ষিত না হয়ে দক্ষ হতে হবে। তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর কোনও বিকল্প পথ নেই।’

বৃহস্পতিবার (৩০ মে) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে জাতীয় শুদ্ধাচার কৌশল (এপিএ) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকচারীদের উদ্দেশে এসব কথা বলেন বলেন উপাচার্য।

অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘যেকোনও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। অদক্ষ জনশক্তি দিয়ে বেশি দূর এগোনো যায় না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর কোনও বিকল্প পথ নেই। পাশাপাশি সেবাপ্রার্থীদের উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশিক্ষিত এবং দক্ষ জনবল অল্প হলেও খুব সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়।’

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমাদের জনবলের ন্যূনতম স্কিল তৈরি করতেই হবে। সঠিক সময়ে যথাযথ সার্ভিস দিতে পারলেই একটি প্রতিষ্ঠানের ইমেজ তৈরি হয়। সঠিকভাবে সার্ভিস দিতে না পারলে কোনও প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের জনশক্তির স্কিল বাড়াতে যা যা প্রয়োজন, সেটাতে কোনও বাধা নেই। এজন্য সব ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে। কিন্তু গুণগত সেবায় ছাড় দেওয়া হবে না।’

ড. মশিউর রহমান বলেন, ‘আমরা চাই, দেশব্যাপী আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠুক। তারা বিশ্বনাগরিকে পরিণত হোক। আমার গভীর বিশ্বাস, আগামীতে বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেবে জাতীয় বিশ্ববিদ্যায়ের তরুণ শিক্ষার্থীরা। তারাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।’

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের উদ্যোগে আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার: মাহদী আমিন
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী